নোয়াখালীতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় বেশ কটি ককটেল বিস্ফোরণও হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভাঙচুর করা হয়েছে দুটি দোকান ও একটি মোটরসাইকেল। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাটবাজারে এসব ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। এর মধ্যে মোহাম্মদ ইউসুফ (৩৫) নামের একজনকে রাতে জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ঘোষণাকে কেন্দ্র করে দাদপুর ইউনিয়নের খলিফার হাট বাজারে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। মিষ্টি বিতরণ নিয়ে উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকেরা প্রথমে তর্কাতর্কিতে লিপ্ত হন। পরে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যা
