বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। তাঁর জীবন ও কর্ম দক্ষিণ আফ্রিকার জনগণের পাশাপাশি পুরো বিশ্বের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল। বিশ্বকে পুরোপুরি বদলে দিতে ম্যান্ডেলা তাঁর জীবনকে যেভাবে কাজে লাগিয়েছিলেন, সেটা তাঁর জীবদ্দশায়ে এমনকি মৃত্যুর পর নানাভাবে ফুটে উঠেছে।
একক উদ্যোগ
নেলসন ম্যান্ডেলা প্রথম থেকে জানতেন, পরিবর্তনের অনুঘটক হতে পারেন একজনমাত্র ব্যক্তি। তিনি একক ব্যক্তি হিসেবে এই অনুঘটক হতে ভয় পাননি। ১৯১৮ সালের ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্ম দক্ষিণ আফ্রিকার এম্ভেজে গ্রামে। সেখান থেকে বেড়ে উঠে তিনি একটি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন এসেছে। অসংখ্য মানুষকে অনুপ্রা
