পঞ্চম দিনের মতো তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ

 রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনের সড়ক অবরোধ করেছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এই অবরোধ শুরু হয়। শিক্ষার্থীরা সড়কের উভয়পাশে বাঁশ দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছেন।

এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনের সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা।

আজ অবরোধ চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে হাতমাইকে ঘোষণা দিতে দেখা যায়। তিনি বলেন, তাঁরা আপাতত কলেজের সামনের সড়ক অবরোধ করছেন। পূর্বঘোষিত কর্মসূচি অতিশিগগির শুরু করবেন তাঁরা। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন তাঁরা যেতে দেবেন। কিন্তু অন্য কোনো যানবাহন যেতে দেবেন না।

চলমান এই আন্দোলনে যুক্ত শিক্ষার্থী আলী আহমেদ প্রথম আলোকে বলেন, মোট ১০ শিক্ষার্থী অনশন করছে। এর মধ্যে ৬ জন আমরণ অনশন করছেন। বাকি চারজন গণ-অনশন করছেন। তাঁদের মধ্যে তিনজন হাসপাতালে আছেন।

গতকাল বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সময় বেঁধে দিয়ে দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেব না। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার